www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার চোখের জল

তোমার চোখের জল
সাইয়িদ রফিকুল হক

তোমার চোখের জল
ফুল হয়ে যেন ফুটছিলো,
সুবাস পাইনি, তবে আনন্দ দেখেছি।
মাঝে-মাঝে তাই অশ্রুগুলো
মুক্তোদানার মতো উজ্জ্বল হয়ে
ছড়িয়ে যে পড়ে! আর কী দারুণ
ফুল হয়ে ফোটে আমাদের পৃথিবীতে।
তোমার চোখের নীলাভ-জলে
সেদিন দেখিনি এমন কোনো কষ্ট!
তবু যে পারি না তোমার চোখ থেকে
ঝরে পড়া এমন জলের মানে বুঝতে।
তোমার চোখের জলকণাগুলো
কী যে বলছে পারি নাতো বুঝতে!
তোমার চোখের জল কী বলছে?
আনন্দ না কষ্ট? পারি না বুঝতে।


সাইয়িদ রফিকুল হক
২৬/০১/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast