www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তবুও স্বপ্ন দেখে মানুষ

তবুও স্বপ্ন দেখে মানুষ
সাইয়িদ রফিকুল হক

বিশ্বাসের আকাশে দেখি মরীচিকা!
স্বপ্নগুলো খেলা করে নোনাজলে,
কোথাও দেখি না স্বস্তির নিঃশ্বাস,
জীবনযন্ত্রণার ক্যানসারে আক্রান্ত
তৃতীয় বিশ্বের মার খাওয়া ভাগ্যরেখা!
পদানত তকদির একটুখানি মোচড় দিয়ে
সাধ্যমতো উঠে দাঁড়াতে চায়! কিন্তু পারে না,
আবার কেমন করে যেন তা পদানত হয়ে যায়!
মহারথীদের চোখ দুটো এখন গ্লুকোমায়
আক্রান্ত হয়েছে বলে তারা আজ সম্পূর্ণ অন্ধ,
তবুও তারা কেমন করে যেন আমাদের সবকিছু দেখে,
আর কোমর সোজা করে দাঁড়ানো মানুষদের
আবার পদানত করে নেয় নিজেদের দানবীয় শক্তিবলে।
তবুও স্বপ্ন দেখে মানুষ মহামুক্তির আলোকিত মিছিলে,
তবুও মানুষ উঠে দাঁড়াতে চায় আত্মবিশ্বাসের বলে,
তবুও মানুষ বাঁচতে চায় শুধু মানুষের ভালোবাসার জোরে।



সাইয়িদ রফিকুল হক
০৪/০১/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast