www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বারুদের গন্ধ শুঁকি না

বারুদের গন্ধ শুঁকি না
সাইয়িদ রফিকুল হক

বারুদের গন্ধ শুঁকি না কতদিন,
নিজেই একদিন বারুদ হবো বলে!
ঘরবাড়ি বাঁধি না হঠাৎ একদিন
নিরুদ্দেশ হবো বলে!
জমিজমা করি না লোভসমুদ্রে ডুবে
মহামানব হয়ে যুদ্ধে যাবো বলে!
সময়ের চাকায় বসে আছি প্রশান্ত মনে,
শুধু এই জীবনে একজন মানুষ হবো বলে।
বারুদের গন্ধ শুঁকি না বহুদিন,
রাইফেলের মতো আবার আমি গর্জে উঠতে পারি!
মিছিলে যাই না তোমাদের ভাগ্য ভালো,
সাহসের সঙ্গে আবার আমি মহাবিদ্রোহী হয়ে উঠতে পারি।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৯/১২/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast