www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আত্মোপলব্ধির গান

আত্মোপলব্ধির গান
সাইয়িদ রফিকুল হক

চোখের কোণে জমলো বুঝি
অবশেষে অনেক বেশি কালি,
ভালোবাসার রূপসাগরে
সাঁতার কেটেও তুমি এখন
কার যে এমন চোখের বালি!
মনের মাঝে দুঃখ বেশি
তাইতো দেখি তোমার চোখে কালি,
নতুন স্বপ্নে ওঠো জেগে
হৃদয়টাকে বানাও ফুলের ডালি।
কষ্টগুলো শুকনো পাতা
হাসিমুখে দাও না ঝেড়ে ফেলে,
দেখবে তুমি চিলের মতো
মনের সুখে উড়ছো ডানা মেলে।
তোমার চোখে জমবে কেন
এমনতর কষ্টভরা কালি,
নিজের বোধে হও না সুখী
ঝেড়ে ফেলো দুঃখ-জরা-বালি।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৯/০৯/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast