www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কেউ সঠিক উত্তর দেয় না

কেউ সঠিক উত্তর দেয় না
সাইয়িদ রফিকুল হক

সবাই শুধু প্রশ্ন করে
কেউ সঠিক উত্তর দেয় না,
সবাই শুধু নিজের কথা বলে
কেউ সত্য বলে না,
সবাই শুধু নিজের দিকে
স্বার্থঝোলা টানে,
কেউ পরের কথা ভাবে না,
সবাই শুধু নিজের কথা ভাবে
আর নিজেকে ভাবে বড় পণ্ডিত!
কে শুনবে আজ জ্ঞানীর কথা
কে আছে এমন মূর্খ?
সবাই শুধু প্রশ্ন করে
কেউ সঠিক উত্তর শোনে না,
পাল্টা একটা প্রশ্ন করলে
সবাই এড়িয়ে যায়!
কেউ সঠিক উত্তর দেয় না।




সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৯/০৯/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast