www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানবতা আজ বিপন্ন

মানবতা আজ বিপন্ন
সাইয়িদ রফিকুল হক


মানবতা আজ বিপন্ন
সব মানুষের নাই ক্ষুধার অন্ন।
সবখানে আজ লুটেরার দল,
ভালোমানুষ কোথায় পাবে মানোবল?
সবখানে আজ ভণ্ডের ছড়াছড়ি,
সবখানে আজ স্বার্থলোভী-কুকুরের জড়াজড়ি!
নিজের স্বার্থে ঝোলা টানতে সবাই বেশি উৎসাহী!
নিজের হাতে অধিকার-ভোগ করার চেয়ে
আজকে দেখি সবাই হতে চায় পরানুগ্রাহী।
দালাল-মাতাল বেঁধেছে আজ ভয়ানক জোট,
মানুষখুনী সেও দেখি চায় লোকের ভোট!
মানবতা আজ বিপন্ন
মানবজাতি বাঁচাতে আজ কেন এতো কার্পণ্য?




সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৭/০৯/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast