www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চোখে নাই ঘুম

চোখে নাই ঘুম
সাইয়িদ রফিকুল হক

শুধু শুনি চারিপাশে
চোখে ঘুম নাই!
রাত জেগে তাই
মনে সুখ নাই।
বলি বন্ধু,
ঘুম কি শুধু
আসে চোখে?
চোখ কি ঘুমায়?
মন জেগে রয়
কার শোকে?
মনে সুখ নাই,
চোখে ঘুম নাই!
মনটাকে সবার আগে
ঘুম পাড়াও বন্ধু,
নইলে তুমি
চোখের দোষে
ভুগবে শুধু।




সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৫/০৯/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast