www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভান

ভান
সাইয়িদ রফিকুল হক

চোখের আলো নিভে গেলে
প্রদীপ জ্বেলে লাভ কী আছে?
মিথ্যানদে গোসল করে
সত্য খোঁজো কার কাছে?
মিথ্যা তোমার খাদ্য জানি
বদহজমের কেন ভয়?
এই দুনিয়ায় মিথ্যাবাদীর
সবই দেখি সয়।
চোখের আলো নিভে গেলে
জ্বালাও কেন বাতি?
হৃদয়-আলো এবার থেকে
কর চিরসাথী।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২/০৯/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast