www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্ন দ্যাখো



স্বপ্ন দ্যাখো
সাইয়িদ রফিকুল হক

স্বপ্ন ছিল চোখে-মুখে
মনটা ছিল শূন্য,
তোমার ভাগ্যে জোটেনি তাই
স্বপ্নলাভের পুণ্য।
হৃদয়টাকে শূন্য করে
বাইরে শুধু রঙ!
ঘুমের ঘোরে স্বপ্ন দেখে
কেন সাজলে সঙ?
স্বপ্ন দ্যাখো হৃদয়টাকে
ওই আকাশের মতো করে,
রূপসাধনার কায়িক শ্রমে
ফসল তোলো নিজের ঘরে।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৭/০৯/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ০৭/০৯/২০১৭
    বেশ সুন্দর!
  • শ.ম. শহীদ ০৭/০৯/২০১৭
    স্বপ্নে কলা খেতে হলে সবরি কলা খাওয়াই ভালো। সাগর বা চিনিচম্পার দাম কম। কম দামি খাবো কেন? হা হা হা।

    দারুণ হয়েছে কাব্য।
    শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
 
Quantcast