www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গোরুগুলো



গোরুগুলো
সাইয়িদ রফিকুল হক

গোরুগুলো খাচ্ছে ঘাস
মনে শুধু ভয়,
কখন যেন মালিকগুলো
শুয়ে পড়তে কয়।
কুরবানিটা সামনে আছে
কখনও কারে ধরে,
তাইতো গোরু বসে-বসে
ঝিমায় গোয়ালঘরে।
গভীর রাতে ছুরি দেখে
আঁতকে ওঠে গোরু,
সারা দিন যে মনটা খারাপ
ভাল্লাগেনা তরু।
গোরুগুলো খাচ্ছে ঘাস
মনটা খারাপ করে,
কখন যেন মানুষ তাকে
জবাই করবে ধরে।




সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৬/০৮/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast