www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এরা সবাই দেশের মানুষ



এরা সবাই দেশের মানুষ
সাইয়িদ রফিকুল হক

বানের জলে যাচ্ছে ডুবে
অনেক লোকের বাড়ি,
কারও আবার যাচ্ছে ভেসে
ভাত রাঁধারই হাঁড়ি।
এরা সবাই দেশের মানুষ
সবার আপনজন,
দেশের সরকার ভাবছে এদের
অনেক বড় স্বজন।
এদের পাশে দাঁড়াও সবাই
দেখি কত পারো!
নইলে তুমি ঘরে বসে
মাতবরিটা ছাড়ো।
বানভাসীদের দুঃখটাকে
করছো কেন পুঁজি?
তোমাদের এই ধান্দাবাজি
বুঝি আমরা বুঝি।
রাজনীতিটা করবে পরে
এখন কর সেবা,
দেশজনতার দুঃখ নিয়ে
ব্যবসা করে কে-বা?
এরা সবাই দেশের মানুষ
এদের বাঁচাও আগে,
বানভাসীদের পাশে দাঁড়াও
গভীর অনুরাগে।




সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৭/০৮/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast