www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি কাউকে ঘৃণা করি না

আমি কাউকে ঘৃণা করি না
সাইয়িদ রফিকুল হক

আমি কাউকে ঘৃণা করি না
তবুও ঘৃণা এসে যায়,
আমি কাউকে ভালোবাসি না
তবুও ভালোবাসা হয়ে যায়!
আমি কাউকে চিনি না
তবুও চেনা-পরিচয় হয়ে যায়!
আমি কাউকে ভালোবাসি না
তবুও কেমন করে যেন কারও সঙ্গে
ভালোবাসা হয়ে যায়!
আমি কাউকে ঘৃণা করি না
তবুও কারও-কারও কুৎসিত
চেহারা দেখে ঘৃণা এসে যায়!
আমি কাউকে ভালোবাসি না
কারণ ঘৃণার আগুন জ্বলছে আমার বুকে,
যারা আমার স্বদেশের গায়ে অযথা
লেপন করতে চায় কলংকের কালিমা,
আমি তাদের কখনও ক্ষমা করতে পারবো না।
আমি কাউকে ঘৃণা করতে চাই না
তবুও তীব্র ঘৃণা এসে যায়!
যারা আমার দেশের মানুষকে বোকা বানিয়ে
নিজেদের স্বার্থে দেশের যত্রতত্র খুলেছে
ধর্মব্যবসার মায়াজাল,
আমি চিরদিন তাদের ঘৃণা করবো,
ঘৃণা করবো, ঘৃণা করবো এবং ঘৃণা করবো।
আমি কাউকে ঘৃণা করতে চাই না
তবুও দেশের শত্রুদের বিরুদ্ধে
চিরদিন ঘৃণা এসে যায়।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৮/০৮/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast