www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মন যদি কাঁদে বন্ধু



মন যদি কাঁদে বন্ধু
সাইয়িদ রফিকুল হক

মন যদি কাঁদে বন্ধু
তবে দেহটিকে হাসিয়ে-সাজিয়ে
লাভ কী বলো বন্ধু?

মনটিকে হাসিয়ে মনটিকে সাজিয়ে
তুমি হাসতে পারো চিরদিনের জন্যে।
মনের অসুখ যদি তোমার না সারে বন্ধু
তবে দেহ পরিপাটি করে লাভ কী বলো?
অনেক দামি পোশাকে সারে না বন্ধু
মনের কালব্যাধি,
মনটিকে শুচিতার শীতল জলে ধুয়েমুছে
তুমি হতে পারো চিরসুখী।

মন যদি কাঁদে বন্ধু
নীরবে-নিভৃতে-গোপনে-সংগোপনে
তবে কী সুখ পাবে তুমি মিথ্যা কৌলীন্যে?
তারচে বন্ধু
শুদ্ধতার অতল জলে ডুবে-ডুবে তুমি
হতে পারো শুদ্ধতম,
মিলবে তবে তোমার চিরস্থায়ী মুক্তি।

মন যদি কাঁদে বন্ধু
তবে কোরো না দেহের পূজা,
এবার সারাও তোমার মনের অসুখ,
আর চিরতরে দূর করো মনের কালব্যাধি।




সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০২/০৮/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast