www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভদ্রতার রঙ কী



ভদ্রতার রঙ কী?
সাইয়িদ রফিকুল হক

ভদ্রতার রঙ কী?
লাল, নীল, কালো,
হলুদ, কমলা, বেগুনী,
গোলাপি, আসমানি?
নাকি বাংলার চিরসবুজ?
কেউ চেনে না ভদ্রতার রঙ,
কেউ খোঁজে না আজ ভদ্রতা।
আর ভদ্রতা বোঝে না অবুঝ।

ভদ্রতা কোথায় মেলে?
অলিতেগলিতে
রাস্তাঘাটে
মাঠেময়দানে
নাকি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে?
কেউ জানে না
ভদ্রতা কোথায় মেলে এখন।

সবার প্রয়োজন ভদ্রতা,
তবুও সংকট ভদ্রতার,
ভদ্রতার চাহিদা বেশি
ভদ্রতার দাম বেশি
তবুও দেখি ভদ্রতা কম!
তবে কি আজ
ভদ্রতার সম্মানও কম?

চাই না আর রঙের খেলা,
চাই না আর বাহারি পোশাক,
চাই শুধু ভদ্রতা আর ভদ্রতা,
আমাদের প্রয়োজন শুধু ভদ্রতার।

চারিদিকে এত রঙ আর রঙ
কিন্তু ভদ্রতার রঙ কী?
আর ভদ্রতা কোথায় মেলে?
কে দিবে আজ এর উপযুক্ত জবাব?
তবুও বলছি: কেউ কি বলবেন
ভদ্রতার রঙ কী?
আর ভদ্রতা কোথায় মেলে?



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/০৭/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হুম
  • সাঁঝের তারা ২২/০৭/২০১৭
    ঠিক কথা ...
  • বাস্তব।
  • বিপ্লব চাকমা ২২/০৭/২০১৭
    কবি বন্ধু, দেশে এখন ভদ্রতার সংকট ভীষণ। খোঁজ মিললেই আরেকটি দারুণ কবিতা হবে। সুন্দর!! শুভেচ্ছা।
 
Quantcast