www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বুকের ভিতর জোছনা ঝরে



বুকের ভিতর জোছনা ঝরে
সাইয়িদ রফিকুল হক

বুকের ভিতর জোছনা ঝরে
দেখার মানুষ নাই,
চোখের কোণে জল জমেছে
লোক জমেছে তাই!
আসল কাজে মুষল নাইরে
পরকে ভাবিস আপন,
তোর জীবনে আসবে নারে
অনেক সুখের কাঁপন।
ভুলের স্বর্গে ডুবে যারা
দেখছে সুখের ছবি,
ডুববে তারা পাপসাগরে
বলছি অধম কবি।
বুকের ভিতর জোছনা ঝরে
ফুটছে আলোর ফুল,
তবুও দেখি ভাঙছে না যে
তোমার মনের ভুল!




সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২০/০৭/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast