www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বার্থধান্দা

স্বার্থধান্দা
সাইয়িদ রফিকুল হক

আজ সিরিয়া-ইয়েমেন
সব যাচ্ছে সৌদির পেটে,
আরবভূমি খাচ্ছে ওরা
একেবারে চেটে!
লালকাফনে ভরে যাচ্ছে
আরবভূমির মাটি,
সৌদিশাহী তবুও চায়
পরদেশের ঘাঁটি!
তেলের টাকায় শরীর এখন
হচ্ছে বেশি গরম,
দিনদুপুরে তাইতো দেখি
হামলা করছে ওরা চরম!
নিজের স্বার্থে মানুষ-মেরে
বলছে ওরা ধর্ম!
আসলে কি ওরা বোঝে
ধর্মের মর্ম?
ভণ্ডগুলো বাদশাহ এখন
লোভী-ইতর-মন,
নিজের স্বার্থে কাড়ছে ওরা
পরের জীবনধন।
স্বার্থধান্দার বিরাট মোহে
সৌদিরা আজ অন্ধ,
কোথায় আছে মহামানব?
করবে ওদের শয়তানী বন্ধ।



সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
২৯/০৬/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ৩০/০৬/২০১৭
    ভাল ...
  • সাময়িক ইতিহাস।
    • ইতিহাস।
      ধন্যবাদ বন্ধু।
  • অর্ক রায়হান ২৯/০৬/২০১৭
    সৌদি সৌদি সৌদি!
 
Quantcast