www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

খুশির ঈদে মানবপ্রেমিক




খুশির ঈদে মানবপ্রেমিক
সাইয়িদ রফিকুল হক

খুশির ঈদে সবাই মিলে
গাইতে হবে গান,
গরিব-দুঃখী দেখলে তুমি
করবে বেশি দান।
নিজের ভালো চাইতে হলে
দেখবে পরের ভালো,
মানবপ্রেমে তোমার ঘরে
জ্বলবে সুখের আলো।
এই দুনিয়ায় মহৎ যারা
ছিলেন তারা দাতা,
মানবপ্রেমে বিশ্বজুড়ে
তারাই সবার মাথা।
খুশির ঈদে আজকে থেকে
হও না তুমি প্রেমিক,
সব মানুষই বলবে তোমায়
মানবতার সৈনিক।


সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
২৬/০৬/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ২৬/০৬/২০১৭
    ভাল আহবান। ঈদ মোবারক ...
  • ইদের শুভেচ্ছা।
    • অনেক ধন্যবাদ আপনাকে।
      আর আপনাকেও ঈদের শুভেচ্ছা।
 
Quantcast