www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কষ্ট ভোলো



কষ্ট ভোলো
সাইয়িদ রফিকুল হক

কষ্টগুলো মনের ভুল,
ভালোবেসে ফোটাও ফুল।
বুকের ভিতর কষ্ট রেখে
হাসবে কেন কপটভাবে?
তারচে ভালো কষ্ট ভোলো
হৃদকমলের প্রেম-স্বভাবে।
বুকের ভিতর কষ্ট আছে
থাক না পড়ে কষ্টগুলো,
সবকিছু যে ঢেকে দিবে
মনপবনের সুখের ধুলো।
কষ্ট ভোলো, কষ্ট ভোলো
কষ্ট বড় অভিশাপ,
এই জীবনের স্বল্পকালে
কেন এতো পরিতাপ?
হাসতে শেখো দুঃখ ভুলে
দুঃখ তোমার বিরাট বাধা,
গতদিনের কষ্ট ভেবে
হচ্ছো কেন নতুন-গাধা?
কষ্ট ভোলো, কষ্ট ভোলো
নতুনদিনের সূর্য দেখে,
ছোট্ট একটা জীবনটাতে
কী লাভ আছে দুঃখ রেখে?




সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
১৭/০৬/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ১৯/০৬/২০১৭
    কষ্ট বড় অভিশাপ - সুন্দর লেখা
  • সৌরভ তালুকদার ১৮/০৬/২০১৭
    দারুন
  • সুন্দর।
    • অনেক ধন্যবাদ বন্ধু। আর শুভেচ্ছা।
 
Quantcast