www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হাসছে কুলাঙ্গার



হাসছে কুলাঙ্গার
সাইয়িদ রফিকুল হক

ঘর ভেঙেছে দস্যুদলে
ভাসছে মানুষ চোখের জলে!
হাসছে তবুও কুলাঙ্গার,
বিচার হয়নি আজও কোনো
জাতিগত কঠিন দাঙ্গার।
পশুগুলোর বাড়ছে সাহস!
পথ দেখাবে কোন সে তাপস?
বাংলাদেশের বুকে দেখি
সাম্প্রদায়িকপশু আছে!
পাকিস্তান যে আপনভূমি
এখনও তাই এদের কাছে।
দেশবিরোধী-কুলাঙ্গারে
নামছে মাঠে মিথ্যা নিয়ে,
কী লাভ হবে ওদের মতো
পাকি-দালাল ভণ্ড দিয়ে?
এই দালালের ষড়যন্ত্রে
পুড়ছে দেশের সংখ্যালঘু,
দেশবিরোধী-ঘাতকেরা
কেমন করে হাসে তবু?
বিচার হয়নি মন্দির-ভাঙ্গার
বিচার হয়নি ঘর-ভাঙ্গার!
তাইতে দেখি হাসছে এখন
দেশের শত্রু কুলাঙ্গার।




সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
১৬/০৬/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Tanju H ১৭/০৬/২০১৭
    অনেক সুন্দর।
    শুভেচ্ছা রইল।
  • Mamun ১৭/০৬/২০১৭
    Good
  • সাঁঝের তারা ১৬/০৬/২০১৭
    বেশ
    • ধন্যবাদ বন্ধু। আর শুভেচ্ছা।
  • বা! সুন্দর।
    • অনেক ধন্যবাদ। আর শুভেচ্ছা।
 
Quantcast