www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানুষের ভুল



মানুষের ভুল
সাইয়িদ রফিকুল হক

শস্য ফেলে আগাছার চাষে
করছো বড় ভুল,
গোলাপবাগান শুকিয়ে গেল
ফুটবে না আর ফুল!
তবুও কেন ভাঙ্গে না আজ
এই মানুষের ভুল।

অস্ত্রহাতে—ঈমান পকেটে
যাচ্ছো বুঝি জাহান্নামে?
মানুষ হলে বাধা দিয়ো না
মানুষজনের সুখ-আরামে।

তোমায় দেখে আঁতকে ওঠে যে
মানুষসহ বনের পশু,
তোমার হাতে মরেছে কত
দুধের বাচ্চা—শিশু।
তবুও তুমি এখনও বসে!
ভাবোনি একটাকিছু।

স্বপ্নসাধের পৃথিবীজুড়ে
বাড়বে কত মানুষের ভুল?
অমানুষদের এই অত্যাচারে
ঝরে পড়বে আর কত ফুল?
মানুষ করবে আর কত ভুল?



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৪/০৫/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অপূর্ব সুন্দর লেখা পড়ে ভালো লাগলো কবিবর 💕
  • রেজাউল আবেদীন ২৪/০৫/২০১৭
    ফুল আর ফুটবে না ! ও কথাটি জেনে মোর খুব দুঃখ পেল মনেতে কবি! স্বপ্ন সাধের মরণ নেই কারন সেও তো এক ধরনের মনের গহীনের প্রেমাখাঙ্খা! ধন্যবাদ ভাল লিখার জন্যে।
    • আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু। আর সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছা।
  • অনবদ্য।
    • অনেক ধন্যবাদ বন্ধু। আর সঙ্গে রইলো শুভেচ্ছা।
  • সাঁঝের তারা ২৪/০৫/২০১৭
    অনেক ভাল। প্রশ্নগুলো সঠিক...শুভেচ্ছা ...
  • আতাম মিঞা ২৪/০৫/২০১৭
    সত্যি'ই এ বিষ বড়ো বিষময় করে তুলে হৃদয়,সমাজকে। ধন্যবাদ কবি।
 
Quantcast