www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিশ্চিন্তপুর চলো



নিশ্চিন্তপুর চলো
সাইয়িদ রফিকুল হক

তোমার চোখে জল দেখেছি
কিন্তু কীসে বলো,
মনের দুঃখ ঝেড়ে ফেলে
নিশ্চিন্তপুর চলো।
দুঃখ করে লাভ কী বলো?
দুঃখ নিজের ক্ষতি,
তারচে ভালো ঠিক কর গে
নিজের মতিগতি।
নিজের ভুলে কাঁদবে কত
নিজের ক্ষতি করে,
ভুলের মাশুল দিতে হবে
সারাজীবন ভরে?
ভুলগুলোকে লাথি মেরে
দাও না ঝেড়ে ফেলে,
স্বপ্নগুলো রঙিন হয়ে
উড়বে ডানা মেলে।
তোমার চোখে জল দেখেছি
ফেলো এবার মুছে,
চোখের জলে হয় না কিছু
দেখো জ্ঞানী-পুছে।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৭/০৫/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আলম সারওয়ার ১৭/০৫/২০১৭
    অসাধারণ একটি উপহার কবিকে শুভেচ্ছা
  • সাঁঝের তারা ১৭/০৫/২০১৭
    সত্যি, দুঃখ করে কি লাভ?
  • সঠিক বলেছেন।
  • বিস্বামিত্র ১৭/০৫/২০১৭
    কবি ভালই লেগেছে।ভুলের মাশুল ছেড়ে স্বপ্নের ডানা মেলায় কিন্তু ত্যাগ নেই, ঘৃণা বা অবজ্ঞা আছে।তবে প্রেম প্রেমই থাকে।শুভেচ্ছ্ রইল।
 
Quantcast