www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কঠিন ভাইরাস



কঠিন ভাইরাস
সাইয়িদ রফিকুল হক

তুমি এমন নিষ্ঠুর হবে
ভাবি নাই তো আগে,
এখন বুঝি কঠিন ভাইরাস
আছে তোমার ’রাগে!
ভালোবাসার কথা কী আর
বলবো তোমার কাছে,
তোমার মনে নাইতো কিছু
অভিনয়টাই আছে।
তোমার মনের অলিগলি
কিছুই চিনি নাতো,
সবখানে যে ভাইরাস আছে
কঠিন শত-শত!
মুখে তোমার হাসি আছে
মনে কঠিন ব্যাধি,
অভিনয়ের খেয়ালবশে
করলে সাধাসাধি!
এখন তুমি ধরছো কুমার
রাজার বড় ছেলে,
সুখের গাছে ধরবে ফল
ডালপালা যে মেলে!
তুমি এমন নিষ্ঠুর হবে
বুঝলে একটু আগে,
তোমায় দেখে মনে কী আর
প্রেমের সাধ জাগে?
আজকে বুঝি তুমি হলে
একটা কঠিন ভাইরাস,
আমার মতো ছেলে পেয়ে
করলে এমন সর্বনাশ!


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৩/০৫/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ০৭/০৫/২০১৭
    বেশ ...
  • সুন্দর।
 
Quantcast