www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জঙ্গিপশু



জঙ্গিপশু
সাইয়িদ রফিকুল হক

জঙ্গিগুলো মানুষ নারে
দেখছি ওদের পশুত্ব!
এই দুনিয়ায় পশুরও তো
আছে একটু মমত্ব।
কিন্তু এরা অন্যজাতের
ভীষণ হিংস্র-পশু,
তাইতো দেখি ওদের হাতে
মরছে পুরুষ—নারী-শিশু!
জঙ্গিগুলো দেখতে একটু
মানুষজনের মতো,
আসলে যে ওরা পশু
হিংস্র আরও কত!
এদের মাথায় আছে টুপি
মুখে একটু দাড়ি,
ভিতরটাতে কিছুই নাইরে
বাইরে বাড়াবাড়ি।
ধর্ম এদের মুখের বুলি
ভিতরে যে কালি,
ঈমানছাড়া পশুগুলো
মারছে মানুষ খালি।
জঙ্গিগুলো মানুষ নারে
দেখছি ওদের হিংস্রতা,
এই পৃথিবীর চাইলে ভালো
রুখো ওদের শত্রুতা।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০২/০৫/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো মানবতাবাদী কবিতা।
  • সাঁঝের তারা ০৩/০৫/২০১৭
    ভাল বক্তব্য ...
  • প্রকৃত জঙ্গি বিরোধী কবিতা।
  • কবিতায় মানবিকতা ধরা পড়েছে। শুভেচ্ছা।
  • খুব ভালো।
  • সত্যিই তাই!

    তবে ইদানিং অনেকে ওদের মাথার
    উপরও কাঠাল বেঙ্গে খাচ্ছু, এটা কি ঠিক??
 
Quantcast