www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফুলের কাঁটা




ফুলের কাঁটা
সাইয়িদ রফিকুল হক

ফুল তুলিতে যাচ্ছো কোথায়?
ফুলে ভীষণ কাঁটা!
একটু দেখে পথ চলিও
আছে বুকের পাটা?
গোলাপবনে কাঁটা আছে
সুবাস আছে ভারি,
কাঁটার ভয়ে তুমি এখন
ফিরে যাবে বাড়ি?
এই দুনিয়া ফুলের বাগান
আছে কত ফুল!
হরেক ফুলের ভিড়ে তুমি
কোরো নাকো ভুল।

ফুল তুলিতে যাচ্ছো তুমি
যাও না সাহস করে,
একটুখানি কষ্ট ছাড়া
মনটা কি আর ভরে?
ফুলের কাঁটায় কষ্ট আছে
কিন্তু বেশি সুবাস,
এই দুনিয়া দখল নিতে
দুঃখ কেন পোহাস?
কষ্ট ভুলে সাহস করে
ভরবি ফুলের ডালি,
সুখসাগরে ভেসে হবি
তুই যে সুজন-মালী!


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শেলি ২৯/০৪/২০১৭
    সুন্দর লেখা
  • দারুন
  • ভালো লেগেছে
  • ভালোলাগা কবিতা।
  • সাঁঝের তারা ২৮/০৪/২০১৭
    সুন্দর মিলের কবিতা ...
  • শাহারিয়ার ইমন ২৮/০৪/২০১৭
    বাহ!!!
 
Quantcast