www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছাদে বসে দেখি শুধু বাংলার আকাশ



ছাদে বসে দেখি শুধু বাংলার আকাশ
সাইয়িদ রফিকুল হক

চলো বসি খোলা ছাদে,
মুক্ত-হাওয়ায় ভেসে বেড়াই মনের সাধে!
চেয়ে-চেয়ে দেখি সারাটা দিন সুনীল আকাশ,
এসো-এসো প্রাণবন্ধু, গায়ে মাখি মুক্ত-বাতাস।
অতীব সুন্দর ওই আকাশে দেখি যেন
আগামী-সভ্যতার হাতছানি,
আরও দেখি অজ্ঞাত-স্বপ্নের সিঁড়ি বেয়ে
আকাশে-বাতাসে কত কী যে কানাকানি।
শহুরে-ভিড় একটুখানি এড়াতে তাই
ছাদে বসে দেখি শুধু বাংলার আকাশ,
এখানটা আজও দূষণমুক্ত সুনীল শুধু
কিন্তু দেখি আজ স্বদেশে অবিশ্বাস!
আজ স্বদেশের মৃত্তিকা দস্যুর হাতে বন্দী হয়ে
ছটফট করছে আর মুক্তির পথ শুধু খুঁজছে,
তবুও দেখি এই অবসরে শুধু বাংলার আকাশখানি
এখানে আজ সুনীল বিশ্ব শুধু স্বপ্নের প্রহর গুনছে।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৭/০৪/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব সুন্দর।
  • আব্দুল হক ২৭/০৪/২০১৭
    বেশ সুন্দর লিখেছেন; মোবারকবাদ!
  • সাঁঝের তারা ২৭/০৪/২০১৭
    সুন্দর ...
  • হাছিবুর ২৭/০৪/২০১৭
    Nice
  • সুন্দর..
 
Quantcast