www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দেখবো না তোদের মুখ




দেখবো না তোদের মুখ
সাইয়িদ রফিকুল হক

মাথায় তুলে মারবো তোরে
দেখবো নাকো মুখ,
তুই মোনাফেক ভেঙ্গেছিস
বীর-জাতির বুক!
রক্তে তোদের লেগে আছে
পাকি-পাকি-ঘ্রাণ,
তোদের জন্যই ঝরে গেছে
ত্রিশলক্ষ প্রাণ!
তোরা ভীষণ কেউটের বংশ
আবার তুলেছিস ফণা,
এবার জাতি রাখবে নাকো
ঘৃণ্য-পাপের কণা।
পশু থেকে অধম যারা
কে আর দেখে তাদের মুখ?
কাপুরুষেরা বারেবারে
ভেঙ্গেছে জাতির বুক!
লজ্জা দেখি পশুর চোখে
কিন্তু ওরা ভীষণ বেহায়া,
ওদের জন্য কারও মনে
জন্মাবে না মায়া।
আমার দেশের শত্রু তোরা
দেখবো না তোদের মুখ,
আসছে সুদিন—নব-নবীন
ভাঙ্গবে তোদের বুক।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৫/০৪/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ২৫/০৪/২০১৭
    সত্য লিখেছেন - সুন্দর!
  • মানবিক। শুভেচ্ছা।
  • চমৎকার।
 
Quantcast