www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বভাবগুণে মানুষ হও



স্বভাবগুণে মানুষ হও
সাইয়িদ রফিকুল হক

মানুষ হয়ে দেশের বিপদ আনলে ডেকে!
পশুকুকুর অনেক ভালো তোমার থেকে।
স্বভাবগুণে মানুষ তোমায় বলছে কে রে?
গোখরাগুলো বুকের ভিতর উঠছে বেড়ে।
তুমি হলে অধমপশু—বনের পশু থেকে,
আর কতকাল রাখবে তুমি নিজের পাপটা ঢেকে?
পশুর চোখে দেখছি এখন অনেকরকম মায়া,
কিন্তু দেখি তোমার মুখে ভীষণ পাপের ছায়া।
ভাবছো কিনা এই জীবনে মানুষ তুমি হবে?
সুযোগ তোমার জীবনভরে অনেক আছে তবে!
মানুষ হওয়ার সুযোগ গেলে কাঁদবে বসে দুখে,
স্বভাবগুণে মানুষ হও—থাকবে চিরসুখে।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৫/০১/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ০২/০২/২০১৭
    গভীর কথা।
    অপূর্ব লিখা।প্রিয় কবি।
  • সুন্দর
  • পশুর চোখে দেখছি এখন অনেকরকম মায়া,
    কিন্তু দেখি তোমার মুখে ভীষণ পাপের ছায়া।
    অসাধারন । নিরন্তর শুভ কামনা ক‌বি‌কে
 
Quantcast