www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার চোখে ভুল



তোমার চোখে ভুল
সাইয়িদ রফিকুল হক

তোমার চোখে ভুল দেখেছি ভুল,
ভুলবাগানে ফোটে নাতো
ভালোবাসার ফুল।
ভুলটা তোমার মনে ছিল
ভুলটা এখন চোখে,
ভালোবাসার গোলাপগুলো
কাঁদছে এখন শোকে!
কোথায় ছিল ভুলের পাহাড়?
বসলো তোমার বুকে,
হৃদকমলটা করলো জখম
সন্তর্পণে ঢুকে!
তোমার চোখে ভুল দেখেছি
অনেক বড় ভুল,
ভুলবাগানে কেমন করে
ফুটবে প্রেমের ফুল?

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৩/০১/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ২৫/০১/২০১৭
    বাহ খুব সুন্দর কবি,,,..
  • দারুণ ভুল,শুভেচ্ছাকবি
  • দীপঙ্কর বেরা ২৪/০১/২০১৭
    দারুণ
  • অনবদ্য।
  • ইন্তিখাব আলম ২৩/০১/২০১৭
    খুব সুন্দর।
 
Quantcast