www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বন্ধু তুমি

বন্ধু তুমি
সাইয়িদ রফিকুল হক

কাজল-চোখে জল দেখেছি
আসার যেন নামে!
বন্ধু তুমি যাচ্ছো কোথায়?
কার সে ভুল-ধামে।
মুখের হাসি কবে যেন
গেছে তোমার ঝরে,
সবই আমি বুঝি এখন
তোমার হৃদয়-কথা পড়ে।
বন্ধু তুমি ভালো থেকো
আগের মতো হেসো,
মনটা বেশি খারাপ হলে
আমার কাছে এসো।
বন্ধু হয়ে আগের মতো
থাকবো তোমার পাশে,
হাসিমুখে এসেই দ্যাখো
তুমি আমার কাছে।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৩/০১/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লাগলো।
  • মোনালিসা ১৪/০১/২০১৭
    কবি কবি ভাব.........
  • ভালো, খুব ভালো।
  • ইন্তিখাব আলম ১৪/০১/২০১৭
    besh valo.
  • মোহাম্মদ ১৩/০১/২০১৭
    ভালো লিখা বন্ধু!
  • সোলাইমান ১৩/০১/২০১৭
    অনেক ভালো লাগল।
    শুভেচ্ছা রইল কবিবর।
 
Quantcast