www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্ন পড়ার ভাষা জানি

স্বপ্ন পড়ার ভাষা জানি
সাইয়িদ রফিকুল হক

চোখে তোমার স্বপ্ন ছিল
মন যে সবই বলে দিলো!
স্বপ্ন পড়ার ভাষা জানি,
পড়ে নিলাম মনের কথাখানি।
তবুও তোমার মনের উপর
দেখছি কারও ছায়া!
আমার জন্য তোমার মনে
আছে কিনা মায়া?
চোখ যে তোমার সত্য বলে,
অবাক লাগে চোখের জলে!
স্বপ্ন তোমার চোখে আছে,
ডাকতে পারো একটু কাছে।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৮/০১/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ১৩/০১/২০১৭
    সুন্দর কাব্যসুষমায় ভরপুর। অসাধারণ শব্দচয়ন। শুভেচ্ছা কবিবর।
  • আব্দুল হক ০৯/০১/২০১৭
    ধন্যবাদ; ভালো লিখেছেন।
  • স্বপ্নের যাদু।
  • সুন্দর ছড়
 
Quantcast