www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুঃখ ভোলো

দুঃখ ভোলো
সাইয়িদ রফিকুল হক

একজীবনে দুঃখ আছে,
দুঃখ দেখি সবার কাছে!
তবু দেখি হাসছে মানব-মন,
কষ্ট ভুলে হাসার জন্য
লাগে নাকো ধন।
মানুষ তুমি হতে পারো
শুধু মনের জোরে,
আঁধার-রাতে ফুল হাসে না
ফুল যে ফোটে ভোরে!
দুঃখ ভুলে একটু হাসো
তাড়াও মনের আঁধার,
তুমি বন্ধু মানুষ হলে
ভয় কি আছে বাধার?
পাহাড়-সমান দুঃখ আসুক
সাহস রেখো মনে,
এই দুনিয়া তোমায় দেখে
হাসবে সবার সনে।
দুঃখ ভোলো বন্ধু তুমি
হাসো সবার সাথে,
দেখবে তুমি সুখের গোলাপ
ফুটবে তোমার হাতে!


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৮/১২/২০১৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ১৯/১২/২০১৬
    পড়ে ভাল লাগলো কবি,অনেক সুন্দর।
  • কুয়াশা ১৮/১২/২০১৬
    ভালো লাগল কবি ও কাব্য। শুভেচ্ছা জানবেন কবি।
 
Quantcast