www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেম যে অনেক দামি

প্রেম যে অনেক দামি
সাইয়িদ রফিকুল হক

প্রেমের পথে কাঁটা বেশি
প্রেম যে অনেক দামি,
এই দুনিয়ায় প্রেম করিয়া
মজনু হলো নামি।
প্রেমে এতো কষ্ট আছে
তবু প্রেমিক কত!
প্রেমিকারা বুঝবে কবে
প্রেমের মূল্য শত।
প্রেমের পথে কাঁটা আছে
মন যে তবু টানে,
এই পৃথিবী সুন্দর হলো
ভালোবাসার দানে।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৫/১১/২০১৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রেমেরে চরম আকুতি। বিরহের কান্না। আমার পাতায় আমন্ত্রণ রইলো।
  • অঙ্কুর মজুমদার ১৬/১১/২০১৬
    nice
  • সোলাইমান ১৬/১১/২০১৬
    অসাধারণ
  • নাইম আহম্মেদ ১৫/১১/২০১৬
    ভাই বলার কিছুই আর নাই,,,, অস্থির
 
Quantcast