www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানুষ সেরা ফুল

মানুষ সেরা ফুল
সাইয়িদ রফিকুল হক

হাতের কাছে ফুল ছিল না
তাই দিয়েছি ঢিল,
তোমার সাথে আমার মনের
হয় না কেন মিল!
ফুল দিয়ে কি যায় রে বন্ধু
মনের কথা বোঝা?
বাঁকা-পথের ভেল্কি রেখে
রাস্তা ধরো সোজা।
মনের সাথে কথা বলো
মনটা খুলে হাসো,
সুজন হয়ে ডাকছি বন্ধু
একটু কাছে আসো।
ফুলের চেয়ে মানুষ দামি
মানুষ সেরা ফুল,
সহজ মনে ভালোবাসতে
আর কোরো না ভুল।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২১/১০/২০১৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ২৩/১০/২০১৬
    অনেক সুন্দর হয়েছে কবি।
  • দারুন লেখেছেন।
  • মোনালিসা ২১/১০/২০১৬
    ভাল
 
Quantcast