www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুন্দর হয় মানুষের চোখ



সুন্দর হয় মানুষের চোখ
সাইয়িদ রফিকুল হক

মানুষ কি হয় সুন্দর?
সুন্দর হয় মানুষের চোখ!
সুন্দর চোখে জেগে উঠলো যে
         স্বপ্ন-সুন্দর!
অপ্সরী হয়ে উঠলো রে তাই—
কুলীন-কুলের কৃষ্ণকুমারী।
মানুষের চোখ হয় সুন্দর!
সুন্দর হয় মানুষের চোখ।
মানুষের চোখে সুন্দর হয়ে
       ওঠে সাধারণ,
সুন্দর হয় মানুষের চোখ,
      চোখ অসাধারণ!
মানুষ কি হয় সুন্দর?
সুন্দর হয় মানুষের চোখ।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তুষার অপু ২৩/০৯/২০১৬
    খুব সুন্দর ।
  • ফয়জুল মহী ২২/০৯/২০১৬
    আনন্দসুচক লেখাটা
  • সোলাইমান ২১/০৯/২০১৬
    কি ভাবে ছবি দেন আমাকে একটু বলবেন।
    • অসংখ্য ধন্যবাদ বন্ধু। আর সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছা।
      আর ছবি পোস্ট করার জন্য ছবির লিংক সংযুক্ত করবেন।
  • সোলাইমান ২১/০৯/২০১৬
    অনেক সুন্দর
  • সাইফ রুদাদ ২১/০৯/২০১৬
    নুষ কি হয় সুন্দর?
    সুন্দর হয় মানুষের চোখ।-- অসাধারণ কথা
  • সুন্দর কবিতা
 
Quantcast