www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবন মানে

জীবন মানে যুদ্ধ করা
বাঁচতে হবে ভবে,
জীবন নহে শুধু খেলা
বুকে স্বপ্ন রবে।

ধৈর্য রাখো সকল সময়
কষ্ট রাখো চেপে,
কারো সাথে রাগে কভু
যেয়ো নাকো ক্ষেপে।

কর্মটাকে আঁকড়ে ধরো
সিক্ত হবে ঘামে,
সকল রণে কষ্ট হয় যে
রীতি ধরা-ধামে।

জীবন অর্থ ভালোবাসা
ভালোবেসো সবে,
নিজের তরে ভাবো শুধু
পরের তরে কবে ?

জীবন মানে ইচ্ছে পূরণ
যারতার সাধ্য মত,
পরে হয় না কিছু তবে
সময় হলে গত।

স্বরবৃত্তঃ ৪+৪ / ৪+২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast