www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এক ঝাঁক হাইকু ১৯

(জাপানে প্রচলিত ‘হাইকু’
জাপানি কবিতা)

এক
এই তমসে
রাত্রিরা অপেক্ষায়
রবির আশে।

দুই
ফুটলে ফুল
বাগানে উৎসব
অলির গোল।

তিন
মনে কি কার
কে বলতে পারে তা
অথৈ পাথার।

চার
কত কি ঘটে
জীবন খেলা ঘরে
হৃদয় ফাটে।

পাঁচ
এই পৃথিবী
হতো কি বাস যোগ্য
না হতো রবি।

ছয়
শুকায় পানি
সাগর সম, এ যে
হৃদয় অগ্নি।

মাত্রা:৫-৭-৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast