www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আবোল তাবোল ১০

(কত যে মুখ চারিদিকে)


পৃথিবীতে শুধু মুখ আর মুখ চারিদিকে
জোছনা মাখা রাতে চাঁদের মুখ
লক্ষ তারায় আকাশের কত সুখ
মেঘ মালাও তো হাসে কাঁদে ঐ ফাঁকে।

শরতে জোনাকি মুখে জ্বলে প্রেম আগুন 
বেড়ায় কত না সুখে কাশবনে
খুঁজে যারে, তার হৃদয় কোণে
ফুল মুখে কি রূপ অলির মুখে গুন গুন।

কদন্ব ডালে শুনি পাখিদের কি কলতান
সোনালি ধান ক্ষেতে কি নাচন
যেই মুখ খানি দেখায় সমীরণ
তার ভার মুখে শুরু তবে সবার কাঁপন।

কি সুখের দোলা সাদা ঐ যে কাশবনে
ঝিঁঝিঁ পোকার মুখে বেদনার গান
পাংশু মুখে শৃগাল অযথা হয়রান
বিল্লির মুখ যেন উঁৎ পেতে আছে রণে।

জীবন যুদ্ধে দেখি মানুষের বিধ্বস্ত মুখ
কারো চোখমুখ কি করুণ সজল
কারো মুখ আবার দারুণ উজ্জ্বল
আর জলজ প্রাণী বরাবর রইল বিমুখ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল লাগল কবি। বিভিন্ন মুখের সমাগম আমাদের এই পৃধীবীতে। তবে করুন মুখ দেখলে কষ্ট লাগে।
  • কবিতায় নানা রকম মুখের বর্ণণা
    অত্যন্ত ভাল লাগল কবিতা,
    শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।
    • সাইদুর রহমান ০৬/০৪/২০১৫
      অনেক ধন্যবাদ আমীন ভাই।
      কেমন আছেন ? শুভ কামনা।
  • ফারুক নুর ০৫/০৪/২০১৫
    ভালো লাগলো ।
 
Quantcast