www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যায় আবার আসে


স্বপ্ন ডানায় ভর করে যেতাম উড়ে
দীপ জ্বালাতাম আঁধার হৃদ গহীনে
যৌবনে উতলা ঢেউ ছিল তনু মনে
উজান স্রোত ছিল শত ভাটার ভিড়ে।
রং চশমায় দেখেছি সবই রঙিন
বিদ্রূপ উপহাসে করি নাই ভ্রুক্ষেপ
বিষাক্ত তীরে মনে হতো মধু প্রলেপ
অবাধ্য সময়ে তা হয়ে গেছে বিলীন।

ঝড় তাণ্ডবে মন মন্দির ছারখার
ভালোবাসা প্রেমে আজ লাগে শুধু ভয়
জীবন সংঘর্ষে বাসনা হয়েছে ক্ষয়
তিক্ত অনলে হৃদযন্ত্র, সেও বেকার।
বোমা রক্তপাত লাশের গন্ধ বাতাসে
শ্বাসেরও বাহানা, যায় আবার আসে।

চতুর্দশপদী কবিতা
অন্ত্যমিল:
ক খ খ ক, গ ঘ ঘ গ,
ঙ চ চ ঙ, ছ ছ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast