www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লিমেরিক গুচ্ছ ২১

এক। (ক্রিকেট)


টাইগার সিংহের মুখোমুখি,সর্বত্র কি কলরব
তর্জন গর্জন ওদের শেষে, ফাঁকি হলো সব;
গুঁড়িয়ে হুঙ্কার কেড়ে নিলে জয়
উচ্ছ্বাসে প্লাবিত বাংলার হৃদয়
ছিনিয়ে নিয়ে এসো এবার বিশ্বকাপ গৌরব।

বাংলাদেশ vs ইংল্যান্ড
সোমবার,০৯ মার্চ, ২০১৫


দুই। (জীবন ঘড়ি)


সময় চলে পথ টিক টিক কখনো না থামে
জীবন তেমনি চলে অথচ থেমে যায় দমে;
সময় চাকার নেই কোন বাঁধা
জীবন ঘড়ির কাঁটা এক গাদা
প্রবাহে স্থবিরতা সেও ঐ কাঁটার জ্যামে।

লিমেরিক ছন্দ: ক ক খ খ ক
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast