www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নারী দিবসে


কত শত প্রতিবন্ধকতা করে জয়
এখন আকাশে উড়ায় বিমান নারী;
উঠছে তারা উঁচু হিমালয় চূড়ায়
কাঁধে বন্দুক শত্রু দমায় যুদ্ধ করি।
অগ্রযাত্রা তবু, যদিও নয় মসৃণ
বাঁধার শিলা পাহাড় যেন পথে ঘাটে;
ডিঙিয়ে সবি সমাজে ফুটায় নলিন
উজ্জ্বল বর্তিকা মনুষ্য জীবন মাঠে।

তারাই আজ সম্রাজ্ঞী, মানব মানবী
সবুজ হৃদয়ে দীপ জ্বেলে বহ্নি শিখা;
দেয় না যেতে উত্থান, উত্তরণ নিভি
অন্তরে যে গভীর প্রেম ত্যাগ তিতিক্ষা।
কার সাধ্য আলো কাটাবে বন্দী জীবন
প্রস্ফুটিত ধরা তাদেরই তো বুনন।

চতুর্দশপদী কবিতা
মার্চ ৮, ২০১২
(নারী দিবসের কবিতা)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast