www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এক ঝাঁক হাইকু ১৬


(জাপানে প্রচলিত ‘হাইকু’ 
 জাপানি কবিতা)

এক
তোমার মন
সততই অজানা
গহীন বন।

দুই
সময় কম
তাই তো চলা ধেয়ে
সে হরদম।

তিন
কত না লড়ি
জীবন খেলা ঘরে
সর্বদা হারি।

চার
কৃষক হাসে
নাচে ধানের শীষ
মৃদু বাতাসে।

পাঁচ
বারুদ ঘ্রাণ
জনতাও নির্বাক
হারাবে প্রাণ।

ছয়
এ ভালোবাসা
পেতে কত কি করি
শুধু প্রত্যাশা।

মাত্রা:৫-৭-৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast