www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বহুদিন পর আজ তুমি এলে মা

বহুদিন পর আজ তুমি এসে দাঁড়ালে
মা, আমার মাথার কাছে;
বললে, ‘কেমন আছিস্ রে খোকা ?
কি হয়েছে তোর ?
তখন তো হতো কাক ডাকা ভোর
জেগে উঠতিস্ স্কুলে যাবি তুই।
বিছানায় পড়ে আছিস্ এ বেলা ?
আর এতদিনে কত রোগা হয়েছিস্
মুখে নেই উজ্জ্বলতা,বিষণ্ণ যেন’।

সেই যে হারিয়ে গেলে মা তুমি
কত মায়ের মুখে তোমাকে খুঁজেছি
জানো ?
কোথাও পাই নি তোমার এ হাসি মুখ
সে বেলার মতো আমার স্কুল ব্যাগ
কাঁধে নিয়ে চলে।

জানো মা,ঐ যে হরি কাকা আমার
বই পত্তর কাঁধে নিয়ে গেছেন
তা বহুদিন।
তিনিও তো হঠাৎ হারিয়ে গেলেন।
এখনো কি আছি তোমার ছোট্ট খোকা ?
বড় হয়ে গেছি দ্যাখো !

এখন আর কেউ আমাকে বলে না
ঘুমোতে সময়মত।
সারারাত জাগি,আর স্কুল ব্যাগ ?
এখন তো পাহাড়ের মত বোঝা
আমার কাঁধে সতত।
জানো মা,কুঁজো হয়ে যাই;হাঁপাই না।

‘পাশেই দুধের গ্লাস রেখে গেলাম;
খেয়ে শুয়ে পড়িস্ ,সোনা’।
চোখ মেলতেই,না পেলাম মাকে
না পেলাম দুধের গ্লাস;
পেলাম চোখে সে কুয়াশার প্লাবন
হৃদয় চিড়ে দীর্ঘশ্বাস।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast