www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মরুতে বেড়াতে এসে


মরুতে বেড়াতে এসে হই হতবাক
কোথায় তবে ঐ সিডনী আর লন্ডন
মনে হলো যেন,এখানে সকল ধন
চোখে পড়েনি বালি তাক,উটের ঝাঁক।

শূন্য সকল রাস্তা ঘাট,কই মানুষ
চলে গাড়ি ঘোড়া অবিরত ফিস্ ফিস্
আইন কানুনেও নেই উনিশ বিশ
এতো সুন্দর এই মরু, হারাই হুশ।

রাতে এই ভুমি,সে যে কত ঝলমলে
তুলিতে আঁকা একটি ছবির মতন
কই ধূলি কই দাহ, আবাস রতন
বিদায় ছিল সিক্ত,স্বজন অশ্রুজলে।

         *******
      ডিসেম্বর ১৪, ২০১০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast