www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ডেঙ্গু কথা

ডেঙ্গুর প্রাদুর্ভাব
যাচ্ছে দেশে বেড়ে,
মানুষের অমূল্য প্রাণ
নিয়ে যাচ্ছে কেড়ে।
সবাইকে একযোগে
থাকতে হবে সাবধান,
মশারী ব্যবহারে
হতে হবে আগুয়ান।
টায়ার ও ডাবের খোসায়
আছে যত পানি,
পরিস্কার করতে হবে
আমরা তা জানি।
এডিসের প্রজনন স্থান
করি সবে ধ্বংস,
তাতে এডিস মশা
বাড়াতে পারবে না বংশ।
সবাই শপথ নেই
আঙ্গীনা রাখবো সাদা,
তবেই ডেঙ্গু কখনো
ছড়াতে পারবে না কাঁদা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast