www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার মৃত্যু নেই

(করোনার জন্য শহীদ ডা. মঈনউদ্দিন স্মরণে)
সহস্র সালাম জানাই
শহীদ ডা. মঈনউদ্দিন,
লাল সবুজের বাংলাদেশ
কি করে শোধিবে তোমার ঋণ?

তোমার মৃত্যু নেই
তুমি যে হৃদয়ে অমর,
তোমা বিনা রোধিব কি করে
এ ‘করোনা’ সমর?

তবু তোমারে মনোমন্দিরে রেখে
চালিয়ে যাব ভবের খেলা,
করোনা পরাজিত হবে
কেটে যাবে ধ্বংসের বেলা।

ধন্য তুমি মানুষের সেবায়
দিয়েছ তোমার প্রাণ,
সৃষ্টিকর্তাকে ধরায় এনেছ
এ যে তোমারই বলিদান।
১৬.৪.২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসামান্য লিখেছেন কবি ।
  • পি পি আলী আকবর ১৭/০৪/২০২০
    সুন্দর
  • ফয়জুল মহী ১৬/০৪/২০২০
    দুর্দান্ত লিখেছেন
  • গাজী তারেক আজিজ ১৬/০৪/২০২০
    সুন্দর
 
Quantcast