www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

১লা ফালগুন

বছর ঘুরে আমাদের দোয়ারে
এসেছে ফালগুন,
আনন্দে মন উল্লসিত
কাটছে অনন্য দিন।

নারীরা সেজেছে সুন্দর করে
খোপায় পড়েছে ফুল,
কেউ বা ব্যস্ত পড়তে কানে
লম্বা লম্বা দোল।

সেজেছে আজ সারা বাংলা
সাজের নেই শেষ,
সারাদিন ঘুরছে তরুন
পরিশ্রমের নাই রেশ।

বনে বনে ফুটেছে আজ
পলাশ ও বকুল,
কোকিলের গানে গানে
বন হয়েছে আকুল।

আজকের এই সুন্দর দিনে
যায় না থাকা ঘরে,
পরিবার পরিজন সবাই যায়
হাতির ঝিল, টিএসসি চত্ত¡রে।
১৪.০২.২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast