www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রিষ

ঘূর্ণিবাতের চক্ষু মাঝে একমুঠো ধুলোবালি,
ঘন ঘাসে ফুটছে গ্রেনেড দিচ্ছে করতালি।
প্রাতরাশে সামরিক সম্ভার চিবিয়ে আত্মঘাতী,
গোধূলি বেলায় তরল অগ্নি চুম্বনে মোমবাতি।

আমিই শ্রেষ্ঠ বিকৃত ভাবনা ঔদ্ধত‍‍্য গায়ে মাখা,
বিভীষিকাময় হয়ে তাই গুঁড়ো কাচে মুখ দেখা।
উলুখাগড়ার সস্তা জীবন রাজার পরিহাস,
আলিঙ্গনে লিপ্ত দেখ বিষাক্ত ক‍স্ট্যাটাস।

দুলকি চালে চলছে নবীন অগ্নি দগ্ধে দেশ,
উগ্র মৌলবাদীর ছিটেফোঁটা বিদ্বেষ,
বোকা বাক্সে হিংসাত্মক চিত্রাঙ্কন আজ দিচ্ছে ডাক,
ধর্মীয় কালো চাদরে নির্বাক পঁচিশে বৈশাখ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৬/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast