www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নগ্ন সভ্যতা

নির্বাক নির্লজ্জ নির্বিকার জাতি
বেহায়া বর্বর, পাপাচার উর্বর,
আমরা সেই মুর্খ বাঙালি জাতি।

অন্ধ চোখ বন্ধ মুখ বাঁধা ধারা
ওহে, হিংস্র পশু, নর শিশু
আজ সভ্যতা নগ্ন দিশেহারা।

ধর্ষক আমরা দর্শক আমরা যাজক
শত্রু-মিত্র কে, আমরা একছত্র,
শোষক আমরা শাসক আমরা যোজক।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৭/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast