www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদয় সাথী

দিশেহারা মন
খুঁজে এক জীবন
সাথী তুমি কোথায়?
তুমি মন আপন
হৃদয় আলো জীবন
আঁকে আকাশ তোমায়!
ময়ূর বন
কৃষ্ণ কখন
বাজিয়েছিল বাঁশি।
সে বাঁশি সুর
দূর বহুদূর
রাধার মুখে হাসি!
ঐ তো তুমি
অর্ন্তযামী
কৃষ্ণ আমি একা।
দিশেহারা মন
খুঁজেছিল জীবন
সেদিন তোমার ছবি আঁকা!
আকাশ নয়ন
রাতদিন সেজন
চন্দ্র সূর্য দেখা।
তোমার হৃদয়
আমার পরিচয়
মিষ্টি কবিতা লেখা!
=☆=
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast