www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বন্ধু চিরদিনই

হৃদয় আলো তোমার ভালো
পবিত্র তোমার মন।
জীবন অন্তর খুব সুন্দর
তুমি মন গগন।
লক্ষ তারা বালি সাহারা
ঐ যে এক জীবন।
বিশাল আকাশ অদৃশ্য বাতাস
অদৃশ্য তোমার মন!
গগন আলো সূর্য ভালো
ফোটে ফুল পবিত্র।
নয়ন তোমার হৃদয় আমার
প্রেম হোক সর্বত্র।
লক্ষ মাঝে বালি সাজে
সেই এক চিনি!
ক্ষুদ্র জীবন বিশাল মন
বন্ধু চিরদিনই।
তোমার জীবন আমার মন
হৃদয় আশা আলো।
দ্বীপ জ্বালিয়ে ফুল সাজিয়ে
দেখো কে এলো!
=☆=
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast